আপডেট : ১০ January ২০২০
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা দেশের মতো নেত্রকোনার কলমাকান্দায় মুজিববর্ষের ক্ষণগণনা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা এর সভাপতিত্বে অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক তালুকদার,উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন আজাদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান আফরোজা বেগম শিমু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুলতান গিয়াসউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুর রহমান লাল মিয়া ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস প্রমুখ। আলেচনা সভা শেষে উপজেলা শিল্পকলা একাডেমী ও জনতা কালচার একাডেমীর যৌথ পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১