আপডেট : ১০ January ২০২০
নওগাঁর মহাদেবপুরে গতকাল শুক্রবার ১০ জন মাদকসেবীর ১ মাসকরে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত মহাদেবপুর থানা অভিযান চালিয়ে উপজেলার রাইগাঁ বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। নির্বাহী ম্যাজিষ্ট্র্যে ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আটককৃতরা হলেন, খাজামুদ্দিনের পুত্র শাহজাহান আলী (৩৫), আবুল কাশেমের পুত্র সজিব হোসেন (২৪) ও সবুজ হোসেন (২৭), সিদ্দিকুর রহমানের পুত্র সোহাগ (২৭), প্রফুল্ল মহন্তের পুত্র সেন্টু মহন্ত (২৯), নজরুল ইসলামের পুত্র জুয়েল হোসেন (৩৬), আতুড়া গ্রামের আব্দুল জব্বারের পুত্র মুনির হোসেন (২৩) ও মোঃ পিন্টু (৩৭), ওমর আলীর পুত্র আজাদ হোসেন (৩৫) ও ভবানীনগর গ্রামের মোজাফ্ফর হোসেনের পুত্র তরিকুল ইসলাম (২৮)। মাদক সেবন অবস্থায় গ্রেপ্তার করেন। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্র্যে ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান তাদেরকে ১ মাসেকরে কারাদণ্ড প্রদান করেন। এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম জুয়েল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এরা দীর্ঘ্যদিন ধরে মাদক সেবন করতো বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১