আপডেট : ১১ January ২০২০
আগামীকাল রোববার বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত। এরই মধ্যে ৬৪ জেলার মুসুল্লিরা ইজতেমার মাঠে আসতে শুরু করেছেন মোনাজাতের উদ্দেশে। তাই প্রথম পর্বের আখেরি মোনাজাতকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে নানা কর্মসূচি। আখেরি মোনাজাত উপলক্ষে আগামীকাল রোববার ভোর চারটা থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত এবং কালীগঞ্জের পূবাইল মিরের বাজার হতে স্টেশন রোড পর্যন্ত রাস্তার পাশে যে সকল লিংক রোড আছে তা বন্ধ থাকবে। এদিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে ইজতেমার ময়দান পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সঙ্গে যে সকল লিংরোড খোলা রয়েছে এর থেকে যাতে কোনও ধরনের যানবাহন মহাসড়কে ওঠতে না পারে তার জন্য নেয়া হয়েছে পুলিশি ব্যবস্থা। গাজীপুরের পুলিশ কমিশনার আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, আখেরি মোনাজাতের আগ পর্যন্ত এই মহাসড়কগুলোতে মুসল্লিদের কোনও ধরনের ভোগান্তিতে না পড়তে হয় তার জন্য প্রশাসন থেকে নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১