আপডেট : ১৩ January ২০২০
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লৌহজংয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আজ সোমবার দুপুরে সরকারি লৌহজং বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপরে উপজেলার প্রধান সড়কে হাজারো শিক্ষার্থীর একটি শোভাযাত্রা বের হয়। সকাল থেকেই উপজেলার নানা প্রান্ত থেকে ইপজেলা ছাত্রলীগের খণ্ড খণ্ড মিছিল ঢাকঢোল পিটিয়ে সভাস্থলে আসতে শুরু করে। সভাস্থল জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে। উপজেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন ইমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনয় হাসান বেপারীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওসমান গণি তালুকদার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন তপন, সরকারি লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. মোজাম্মেল হক, উপাধ্যক্ষ সহিদুর রহমান শিকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মোড়ল, কুমারভোগ ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান তালুকদার, কনকসার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মনির হোসেন মাস্টার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মাদবর, উপজেলা ছাত্রলীগের দুই সাবেক সভাপতি মাসুম আহমেদ পিন্টু ও জানাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক বিদ্যুৎ আলম মোড়ল, অত্র কলেজ সাবেক ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন মাদবর প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১