আপডেট : ১৪ January ২০২০
ডিআইজিসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তার পদের পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে ফখরুদ্দিন মো. আজাদ নামের এক ব্যক্তিকে আটক করেছে কুমিল্লার পুলিশ। তার বাড়ি কুমিল্লা লাকসাম উপজেলার বাকুই গ্রামে। বিভিন্ন সময়ে ভুক্তভোগীরা তার বিরুদ্ধে প্রতারণা অভিযোগ করলে সোমবার রাতে ঢাকার খিলগাও এলাকা থেকে তাকে আটক করে কুমিল্লার পুলিশ। বাকপটু ফখরুদ্দিন মো. আজাদ ১৯৯১ সালে পুলিশের সাব-ইন্সপেক্টর পদে প্রশিক্ষণরত অবস্থায় সোয়া লাখ টাকা ঘুষ গ্রহনের দায়ে এবং পরবর্তীতে ছিনতাইকালে ডিবি পুলিশের হাতে আটক হয়ে সাত মাস জেল খাটেন। এসব ঘটনায় সে স্থায়ীভাবে চাকুরীচ্যুত হয়। তারপর থেকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকতার পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা আত্নসাৎ করে। আটক হবার পর থেকে আজ সকাল পর্যন্ত ১১ জন ভুক্তভোগী তার বিরুদ্ধে প্রতারণা অভিযোগ করেছে। মঙ্গলবার সকালে কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন। অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণাসহ একাধিক মামলা দায়ের করা হবে বলেও তিনি জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১