বাংলাদেশের খবর

আপডেট : ১৫ January ২০২০

প্রথমবার হাবিবের সঙ্গে সালমা


প্রথমবারের মতো যুক্ত হলেন হাবিব ওয়াহিদ ও সালমা। হাবিবের সুরে গাইলেন ক্লোজআপ ওয়ানখ্যাত সালমা। অমিত কুমারের লেখা গানটির শিরোনাম ‘তোমার অপেক্ষায়’। গত বছরের অক্টোবর মাসে হাবিবের নিজের স্টুডিওতে গানটি ধারণ করা হয়েছে বলে জানা গেছে। প্রথমবারের মতো হাবিবের সুর ও সংগীতে গাওয়া প্রসঙ্গে সালমা বলেন, ‘তার সঙ্গে গান গাওয়াটা আমার কাছে স্বপ্নের মতো। আগে থেকেই হাবিব ওয়াহিদের ভক্ত আমি। একটা অ্যালবাম করারও ইচ্ছা ছিল তাঁর সঙ্গে। এবার গান করার সুযোগ পেলাম। ফোকের পাশাপাশি আমি আধুনিক গানও গাই। হাবিব ওয়াহিদ তার নিজের মতো করে আমাকে দিয়ে গাইয়েছেন গানটি।’

সালমা সম্পর্কে হাবিব ওয়াহিদ বলেন, ‘ট্যালেন্টেড সিঙ্গার। গায়কিতে নিজস্বতা আছে। বিশেষ করে ফোক গানে তার গাওয়ার ঢং চমৎকার। ভালো লেগেছে নতুন এই গানটি।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১