আপডেট : ১৫ January ২০২০
নরসিংদীতে বন্ধুর ছুরিকাঘাতে ইয়াসিন মিয়া (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার রাতে পৌর শহরের ইনডেক্স প্লাজার সামনে এ হত্যার ঘটনা ঘটে। নিহত ইয়াসিন মিয়া শহরের পশ্চিম দত্তপাড়ার এলাকার মিলন মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃতরা হলেন- আড়াই হাজারের আবদুল্লাহপুর এলাকার জহুর আলমের ছেলে মারুফ আল হোসাইন ওরফে মোটা ফারুখ (২১), মনোহরদী একদুয়ারিয়ার গিয়াস উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন আদনান (২১), সদর উপজেলার নাগরিয়াকান্দি এলাকার মোর্শেদ আলমের ছেলে মারুফ ওরফে ভাগিনা মারুফ(২০), পৌর শহরের বানিয়াছল এলাকার গাজী আসাদের ছেলে শোয়েব (৩৫)। গোয়েন্দা পুলিশ জানায়, নিহতের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আসামীরা। ঘটনার নয় মাস আগে মারুফ আল হোসাইন ওরফে মোটা ফারুখ তাদের বন্ধু আলিফকে ৫০০০ টাকা ধার দেয়। পরবর্তীতে আলিফ টাকা পরিশোধ করতে না পেরে তার ডিএসএলআর ক্যামেরাটি ভাগিনা মারুফের নিকট বন্ধক দেয়। এই ক্যামেরা নিয়ে তাদের মধ্যে গত সোমবার ঝগড়া হয়। এসময় ইয়াসিন ও আলিফের বন্ধুরা ভাগিনা মারুফ ও দেলোয়ারকে মারধোর করেন। এরই জের ধরে বুধবার দিবাগত রাতে দেলোয়ার ও ভাগিনা মারুফের পরামর্শে মোটা ফারুখ ইয়াসিনকে কুপিয়ে হত্যা করেন। এতে ঘটনাস্থলেই ইয়াসিন মৃত্যুবরন করে। গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রূপম কুমার সরকার বলেন, নিহতের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করে। আসামীরা প্রত্যেকেই এ হত্যাকান্ডে জড়িত ছিল বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পরে এঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১