আপডেট : ১৫ January ২০২০
আশুলিয়ায় বাসা ভাড়া পরিশোধ করতে না পারায় স্বামীকে আটকে রেখে এক গার্মেন্ট শ্রমিককে (২৪) গণধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় প্রধান অভিযুক্ত বাড়ির মালিক মো. কালামকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে আশুলিয়ার পশ্চিম জামগড়া এলাকার ফকির বাড়ী থেকে অভিযুক্ত বাড়ির মালিক মো. কালামকে করা হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে একই বাড়িতে এই ঘটনা ঘটে। আটক মো. কালাম (৪৫) আশুলিয়ার পশ্চিম জামগড়া এলাকার ফকির বাড়ির বাসিন্দা। সে পেশায় ফার্মেসী ব্যবসায়ী। ভুক্তভোগী নারী শ্রমিকের অভিযোগ, তিনি পশ্চিম জামগড়া এলাকায় মো. কালামের বাড়ির একটি কক্ষে ভাড়া থেকে ডিইপিজেডের একটি পোশাক কারাখানায় কাজ করেন। গতকাল রাতে তার স্বামী ও তিনি নিজ কক্ষেই ছিলেন। এমন সময় বাড়ির মালিক কালাম ও তার পাঁচ সঙ্গী নিয়ে বকেয়া ভাড়ার জন্য তার কক্ষে আসে। পরে কারখানায় তাদের বেতন পরিশোধ করা হয়নি বলে বাড়ির মালিককে জানান তিনি। কিন্তু মালিক কালামের সহযোগী দুই জন তার স্বামীকে পাশের কক্ষে আটকে রাখে। পরে জোরপূর্বক তার স্বর্ণের চেইন, চুরি, কানের দুল ও নাকের ফুল খুলে নেয় তারা। তিনি আরো বলেন, এরপর তিন জন তার হাত-পা চেপে ধরে ও বাড়ির মালিক তাকে জোরপূর্বক ধর্ষণ করে। বাকী তিনজন পরবর্তীতে ভোর ৪টা পর্যন্ত তাকে ধর্ষণ করে চলে যায়। পরে সকালে তিনি আশুলিয়া থানায় এসে অভিযোগ করেন। এদিকে ঘটনার পরপর আশুলিয়া থানার উপ-পরিদর্শক সেলিম রেজা ঘটনাস্থল গিয়ে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বাড়ির মালিক মো. কালামকে আটক করেন। আশুলিয়া থানার উপ-পরিদর্শক সেলিম রেজা জানান, ভুক্তভোগী ওই নারী শ্রমিকের অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত বাড়ির মালিক কালামকে আটক করা হয়েছে। এঘটনায় বাকী অভিযুক্তদের আটকের পাশাপাশি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১