বাংলাদেশের খবর

আপডেট : ১৫ January ২০২০

কালকিনিতে ৮ অপহরণ কারী আটক, অপহৃত কিশোর উদ্ধার

কালকিনিতে অপহরণ কারীদের জেল হাজেত প্রেরণ করা হচ্ছে প্রতিনিধির পাঠানো ছবি


মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুরের কাঠেরপুল থেকে শামীম হোসাইন(১৬) নামের এক কিশোরকে অপহরনের ৯ঘণ্টা পরে উদ্ধার করেছে কালকিনি থানা পুলিশ। এ সময় অপহরণের সাথে জড়িত ৮ জনকে আটক করা হয়।

সোমবার সন্ধ্যায় এঘটনা ঘটে। অপহৃত শামীম হোসাইন কালকিনি উপজেলার পূর্ব শিকারমঙ্গল গ্রামের রশিদ সরদারের ছেলে।

পলিশ ও ভূক্তভোগী পরিবার জানায়, সোমবার বিকেলে জাহিদ তার আরেক বন্ধু পশ্চিম বনগ্রামের হালিম ঘরামির ছেলে তামিম ঘরামিকে নিয়ে মোটরসাইকেলযোগে শামীমকে ঘুরানোর কথাবলে আটকে রেখে তার পরিবারের কাছে ৫০হাজার টাকা মুক্তিপণ দাবী করে। শামীমের পরিবার বিষয়টি কালকিনি থানায় জানালে গোপলপুরের কাঠেরপুল একটি বাড়ি থেকে অপহৃত শামীমকে উদ্ধার করে এবং জাহিদ সরদার(২৫), তামিম ঘরামি(১৬), এনামুল সিকদার(১৬), লিখন শেখ(২২), সাইফুল মাতুব্বর(২৮), রাশেদ সিকদার(২৫), আবু বকর শেখ(২৬) ও আমিনুল মাতুব্বর(১৯)কে আটক করে।

এ ব্যাপারে কালকিনি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন-অর-রশীদ বলেন ‘ এ ঘটনায় ৮জনকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১