বাংলাদেশের খবর

আপডেট : ১৬ January ২০২০

সালাম না দেয়ায় শিশুকে পেটানো ছাত্রলীগ নেতা আটক


নাটোরের সিংড়ায় সালাম না দেয়ায় শিশুকে মারধরের ঘটনায় চৌগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক আরাফাত হোসেন রনিকে আটক করেছে পুলিশ।

গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে চৌগ্রাম বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, প্রায় আড়াই মাস আগে চৌগ্রাম এলাকায় মুকুল হোসেনের ৯ বছর বয়সী ছেলে মোহন রাস্তায় হেঁটে যাওয়ার সময় স্থানীয় ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক আরাফাত হোসেন রনির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় রনি তাকে সালাম না দেয়া এবং পথ না দেখে চলার জন্য মারধর করে। এ সময় কান ধরে ওঠবসও করায়। ঘটনাটি গোপনে কেউ একজন ভিডিও করে গত ২৭ নভেম্বর ফেসবুকে ছড়িয়ে দেয়। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ পরিবেশিত হলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে।

পরে পুলিশ সুপার লিটন কুমার সাহা ছাত্রলীগ নেতা আরাফাত হোসেন রনিকে আটকের নির্দেশ দেন। তখন থেকেই পলাতক ছিল রনি। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে চৌগ্রাম বাজার থেকে রনিকে আটক করে পুলিশ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১