বাংলাদেশের খবর

আপডেট : ১৬ January ২০২০

অজু করতে গিয়ে পুকুরে পড়ে মাদরাসা ছাত্রীর মৃত্যু


ঝালকাঠির কাঠালিয়ায় অজু করতে গিয়ে পুকুরে পড়ে ফাতিমা আক্তার (৮) নামে এক মাদরাসা ছাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ ডিসেম্বর) বিকেলে আসরের নামাজের জন্য পুকুরে অজু করতে েগেলে এ ঘটনা ঘটে।

সে উপজেলার ৬নং আওরাবুনিয়া ইউনিয়নের জসিম সিকদার মেয়ে ও স্থানীয় উত্তর তালগাছিয়া নেয়াছিরয়া ফাযিল মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

উত্তর তালগাছিয়া নেয়াছারিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মোঃ ছিদ্দিকুর রহমান ছিদ্দিকী জানান, প্রতিদিনের মত মাদরাসা ছুটি শেষে ফাতিমা আক্তার বাড়িতে যায়। পরবর্তীতে আসরের নামাজের জন্য পুকুরে অজু করতে গিয়ে সে নিখোঁজ হয়। অনেক খোজাঁখুজি করে ঘরের পাশের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার ১০ টায় জানাজা নামাজ শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন মাদরাসার অধ্যক্ষসহ সকল শিক্ষকগণ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১