বাংলাদেশের খবর

আপডেট : ১৮ January ২০২০

চরফ্যাশনে অগ্নিকাণ্ডে ২২ দোকান পুড়ে ছাই


ভোলার চরফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২২ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত দেড় টার দিকে চরফ্যাশন বাজারের শরীফ পাড়া ব্রিজ সংলগ্ন থানা রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়, রাত দেড় টার দিকে প্রথমে একটি কাপরের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় চরফ্যাশন ফায়ার সার্ভিস খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কিন্তু তাতেও কাজ না হওয়ায় পরে লালমোহন, বোরহানউদ্দিনসহ আরো চারটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময়ের মধ্যে প্রায় ২০-২২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এতে মুদি, হার্ডওয়্যার ও গ্যাস সিলিন্ডারের দোকানসহ ২০-২২টি দোকান পুড়ে গেছে। বাজার ব্যবসায়ী সমিতির নেতারা প্রাথমিকভাবে দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বল আমাদেরকে জানিয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১