বাংলাদেশের খবর

আপডেট : ১৯ January ২০২০

স্ত্রী-শাশুড়িসহ ৪ জনকে হত্যা করে ঘাতকের আত্মহত্যা


পারিবারিক কলহের জের ধরে মৌলভীবাজারের বড়লেখায় একই পরিবারের চারজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় ঘাতক নিজেও আত্মহত্যা করেন।

গতকাল শনিবার রাতে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাল্লাতল চা বাগানে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানা যাবে।

অন্য এক সূত্রে জানা গেছে, স্ত্রী-শাশুড়িসহ চারজনকে হত্যা করে ঘাতক নিজে আত্মহত্যা করেছেন।

বড়লেখা থানার ওসি মো. ইয়াসিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে তারা রওনা হয়েছে। দুর্গম এলাকা হওয়ায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত জানা যাবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১