আপডেট : ২১ January ২০২০
সিরাজগঞ্জের সলঙ্গায় চুরি, নারী নির্যাতন ও মাদকসহ ওয়ারেন্টভুক্ত মামলার বিভিন্ন মামলার ৮ আসামিকে আটক করেছে থানা পুলিশ। গতকাল সোমবার দুপুর থেকে আজ মঙ্গলবার ভোর রাত পর্যন্ত সলঙ্গা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রোববার রাতে সলঙ্গা থানার মোড় এলাকায় ২টি মুদি দোকান ও একটি ঔষুদের দোকানে টিনের চালা কেটে ভিতরে প্রবেশ করে মালামাল এবং নগদ টাকা চুরি করে নেয় সংঘবদ্ধ চোরেরা। এঘটনায় চোর সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে। আটকৃতরা হলো, সলঙ্গা থানার মধ্যপাড়া ভরমহোনী গ্রামের মাতুব্বারের ছেলে সোহেল রানা (২২), কুঠিপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে ফেরদৌস হাসান (২৯), দক্ষিনপাড়া ভরমহোনী গ্রামের শুকুর আলীর ছেলে হবিবর রহমান হবি (৪২), হাসানপুর গ্রামের লিটন মিয়ার পালিত ছেলে চুরি ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হারুনার রশিদ (২৫)। নারী নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত মামলার আসামিরা হলো, থানার বেতুয়া গ্রামের জব্বর মন্ডলের ছেলে আব্দুল হামিদ (৬০), নাইমুড়ি গ্রামের আব্দুর রহমানের ছেলে শাহ আলম (৩০) ও নিয়মিত নারী নির্যাতন মামলার আসামি ধুবিল কাটার মহল গ্রামের আব্দুস সালামের ছেলে সোহেল রানা (৩০)। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেড জেড মো: তাজুল হুদা জানান, সোমবার দুপুর থেকে মঙ্গলবার ভোর রাত পর্যন্ত থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চুরি ,মাদক ও নারী নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত মামলার আসামিসহ ৮ জনকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে আটকৃতদের আদালতের মাধ্যামে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১