বাংলাদেশের খবর

আপডেট : ২২ January ২০২০

কালুখালীতে শ্যালো ইঞ্জিনচালিত গাড়ীর চাপায় নিহত ১

জব্দকৃত শ্যালো ইঞ্জিনচালিত গাড়িটি প্রতিনিধির পাঠানো ছবি


রাজবাড়ীর কালুখালীতে শ্যালো ইঞ্জিনচালিত গাড়ীর চাপায় শিমুল (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ বুধবার সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিমুল উপজেলার মৃগী ইউপির শিকজান গ্রামের ইউপি সদস্য শাজাহান মন্ডলের পুত্র।

ঘটনার বিবরণে জানাযায়, শিমুল বাড়ী থেকে নিহত শিমুল পালসার মোটরসাইকেল নিয়ে পাংশার উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে খরখরিয়া নামক স্থানে রাস্তায় বিপরিত দিক থেকে আসা বেপড়োয়া শ্যালো ইঞ্জিনচালিত গাড়ীর চাপায় ঘটনাস্থলেই সে মারা যায়। এ সময় স্থানীয়রা এসে শিমুলকে উদ্ধার করে পরে তাকে তার নিজ বাড়ীতে নিয়ে যাওয়া হয়।

এ সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১