আপডেট : ২৩ January ২০২০
সিরাজগঞ্জের বেলকুচিতে পারিবারিক কলহের জেরে দুই সন্তানের জননী মর্জিনা খাতুন (২৭) নামে এক গৃহবধুর মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) সকালে বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের আগুড়িয়া দক্ষিণ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মর্জিনা খাতুন ঐ গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী। বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে থানার আগুড়িয়া গ্রাম থেকে দুই সন্তানের জননী মর্জিনা খাতুন (২৭) নামে এক গৃহবধুর মৃতদেহ উদ্ধার করি। ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। হত্যা না আত্মহত্যা ময়না তদন্তের পর জানাযাবে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১