বাংলাদেশের খবর

আপডেট : ২৪ January ২০২০

সংবাদপাঠের এক যুগ


ফারহানা সালাম, স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলার একজন জনপ্রিয় সংবাদপাঠিকা। বিগত এক যুগেরও বেশি সময় ধরে তিনি একই চ্যানেলে থেকে নিষ্ঠার সঙ্গে একজন সংবাদপাঠিকা হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। একটি বেসরকারি প্রতিষ্ঠানে সংবাদপাঠের প্রশিক্ষণ নিয়ে নিজের আগ্রহ থেকেই এটিএন বাংলায় আজ থেকে এক যুগেরও বেশি সময় আগে সংবাদ পাঠ শুরু করেন। সেই থেকে আজ অবধি তিনি একই চ্যানেলে একজন সিনিয়র নিউজ প্রেজেন্টার হিসেবে কর্মরত আছেন।

রাজধানীর ইডেন কলেজ থেকে হিসাববিজ্ঞান বিভাগ থেকে অনার্স মাস্টার্স সম্পন্ন করা ফারহানা সালাম ২০১৩ সাল থেকে বিসিআইসি-তে অ্যাসিসট্যান্ট ম্যানেজার হিসেবেও কাজ করছেন।

দীর্ঘ সময় ধরে সংবাদপাঠ প্রসঙ্গে ফারহানা সালাম বলেন, ‘শুরুতে একধরনের অজানা ভালোলাগা থেকেই আসলে সংবাদ পাঠ শুরু করা। সময়ের পরিক্রমায় এই কাজটার প্রতি আমার ভালোলাগা, ভালোবাসা বেড়েছে। সংবাদপাঠ ভীষণ দায়িত্বপূর্ণ একটি কাজ।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১