আপডেট : ২৬ January ২০২০
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালিয়াদহ এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গতকাল শনিবার মসজিদ ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত কম পক্ষে ৫ জন। এসময় উভয় পক্ষে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে বাবর আলী, আমজাদ মিয়া ও ছালাম মিয়াসহ ৫জন মারাত্মক আহত হয়। আহতদের মধ্যে আমজাদ হোসেনের অবস্থা আশঙ্কাজনক। তাকে দ্রুত কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় মসজিদ কমিটির সভাপতি আলিম উদ্দিন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন । কালিয়াকৈর থানার অফিসার্স ইনচার্জ মোঃ আলমঙ্গীর হোসেন মজুমদার জানান, মসজিদ ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মসজিদের সভাপতি আলীম উদ্দিন, বলেন কালিয়াদহ এলাকার বাবর আলী, আমজাদ হোসেন, আলীমুদ্দিন বাদল মিয়া তাদের পৈতৃক সুত্রে পাওয়া ১০শতাংশ জমি “আল মদিনা কালিয়াদহ জামে মসজিদ”এর নামে ওয়াক্ফ করে দেয়। পরে এলাকার লোকজন ওই স্থানে একটি টিনের ছাপড়া মসজিদ নির্মাণ করে নামাজ আদায় করে আসছিলেন। শনিবার মসজিদ কমিটি মসজিদের বারান্দা তৈরির সময় একই গ্রামের আব্দুল কাদের গং ওই জমি তাদের বলে দাবি করে তার দলবল নিয়ে মসজিদ কমিটিকে ওই জমিতে মসজিদের বারান্দা নির্মাণে বাধা প্রদান করে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১