বাংলাদেশের খবর

আপডেট : ২৬ January ২০২০

‘সীমান্ত পিলার থেকে ১৫০ গজ দূরে থাকুন’


মাত্র ২৫ দিনের মধ্যে ১৪ বাংলাদেশিকে নির্মমভাবে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাই জিরো লাইন বা সীমান্ত পিলারের ১৫০ গজ দূরে থাকার পরামর্শ দিয়েছেন লালমনিরহাটের হাতীবান্ধার দৈখাওয়া বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুল হক।

উপজেলার গোতামারী ইউনিয়ন পরিষদ হল রুমে গতকাল শনিবার অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ পরামর্শ দেন।

দৈখাওয়া বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুল হক বলেন, মাত্র ২৫ দিনের মধ্যে ১৪ বাংলাদেশিকে নির্মমভাবে হত্যা করেছে বিএসএফ। তাই জিরো লাইন বা সীমান্ত পিলারের ১৫০ গজ দূরে থাকবেন। আপনাদের জীবনের মূল্য আছে। আপনি না থাকলে আপানর পরিবারের কি হবে? একটি বার ভাববেন। নিজেকে ভালোবাসুন নিজের এবং পরিবারকে বিপদের মুখে ফেলবেন না। রাত দশটার পর কাউকে বর্ডার এলাকায় পেলে ধরে আনতে বাধ্য হবো।

গোতামারী ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সাবু মিয়া মতবিনিময় সভার সভাপতিত্ব করেন।

এ সময় গোতামারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মিয়া, গোতামারী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক মঞ্জু, যুবলীগ সভাপতি ওমর ফারুকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১