আপডেট : ২৭ January ২০২০
বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের তেলুনিয়া পাড়া এলাকায় পরকীয়ার জের ধরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী। একই সময় পরকীয়া প্রেমিক মো. মিজানকে কুপিয়ে গুরুতর জখম করেছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ইউনিয়নের তেলুনিয়া পাড়া রোববার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
নিহত স্ত্রী শাহীনা আক্তার (২৬) তেলুনিয়া পাড়া এলাকার জাকির হোসেনের স্ত্রী। ঘাতক জাকির হোসেন তেলুনিয়া পাড়া এলাকার নজির আহাম্মদের ছেলে। তিনি আজিজনগর পুলিশ ফাঁড়িতে আটক আছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১