বাংলাদেশের খবর

আপডেট : ২৭ January ২০২০

অনুপ্রবেশ ঠেকাতে ধামইরহাটের গ্রামে গ্রামে বিজিবির গণসচেনতামূলক সভা


নওগাঁর ধামইরহাট সীমান্তে অনুপ্রবেশকারী ঠেকাতে গ্রামে গ্রামে চলছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর পক্ষ থেকে গণসচেতনামূলক সভা। গতকাল রোববার রাত ৮টার দিকে ১৪ বিজিবি ব্যাটালিয়নের অন্তর্গত উপজেলার বস্তাবর বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) আয়োজনে সীমান্ত পিলার ২৬২/২ এর সাব পিলারের ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে জোতওসমান গ্রামে এ গণসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে বস্তাবর বিওপির কমান্ডার নায়েব সুবেদার মো. আনোয়ার হোসেন বলেন, বিজিবির পক্ষ থেকে স্থানীয় গ্রাম পুলিশ ও গ্রামের জনগণকে সঙ্গে নিয়ে সীমান্তে পুশইনসহ যেকোনো অনুপ্রবেশ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সীমান্তের যে সব পয়েন্ট দিয়ে বিএসএফ পুশইন করতে পারে সেই বিষয়ে সীমান্তবর্তী গ্রামের জনগণকে সচেতন  করার লক্ষে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হচ্ছে।

অপরদিকে একই রাতে ৮টার দিকে ১৪ বিজিবি ব্যাটালিয়নের অন্তর্গত উপজেলার কালুপাড়া বিওপির কমান্ডার নায়েব সুবেদার কবির হোসেনের নেতৃত্বে কালুপাড়া গ্রামের মেইন সীমান্ত পিলার ২৭০/২ এর বাংলাদেশ অভ্যন্তরে অনুরুপ গণসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়। গণসচেতনামূলক সভায় জনপ্রতিনিধিসহ গ্রামের বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশ নেয়।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১