আপডেট : ২৭ January ২০২০
আফগানিস্তানে ৮৩ যাত্রী নিয়ে একটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। আজ সোমবার স্থানীয় সময় দুপুরে দেশটির তালেবান নিয়ন্ত্রিত দেহ ইয়াক এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে। আরিয়ানা আফগান এয়ারলাইনসের বোয়িং ৭৩৭-৪০০ বিমানটি উড্ডয়নের পর ঘাঞ্জি প্রদেশের ওই পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ঘটনার পরপরই সরকারি কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থলের উদ্দেশে যাত্রা শুরু করে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১