বাংলাদেশের খবর

আপডেট : ২৮ January ২০২০

হবিগঞ্জে গাড়ীর চাপায় প্রাণ গেল দুই অটোরিকশা চালকের


হবিগঞ্জের বাহুবলে অজ্ঞাত গাড়ি চাপায় প্রাণ গেল দুই অটোরিকশা চালকের। আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দৌলতপুর এলাকার বাগানবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন একই উপজেলার পুটিজুরি ইউনিয়নের মন্ডলকাপন গ্রামের আতিক উল্লাহর ছেলে আব্দুর রকিব (৩৫) ও একই ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে আক্তার মিয়া (৪৫)। সিএনজি পাম্প থেকে তারা গাড়িতে গ্যাস নিতে রওয়ানা দিয়ে এ দুর্ঘটনার শিকার হন।

পুলিশ জানায়, ভোর রাতে সিএনজি অটোরিকশা নিয়ে গাড়িতে গ্যাস নিতে পুটিজুরি বাজার থেকে মিরপুরে যাচ্ছিলেন দুই অটোরিকশা চালক। পথে অজ্ঞাত গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে সিএনজি অটোরিকশাসহ লাশ দু’টি উদ্ধার করে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি কেএম মনিরুজ্জামান দ‍ুঘর্টনার সত্যতা নিশ্চিত করে বলেন-নিহতদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১