আপডেট : ২৮ January ২০২০
নোয়াখালীর সেনবাগে পুলিশ সঙ্গে বন্দুক যুদ্ধে মোঃ আনোয়াল হোসেন প্রকাশ ইউসুফ (৪০) নামের এক ডাকাত নিহত হয়েছে। এ সময় ডাকাত দলের সহযোগীদের এলোপাথাড়ী গুলিতে সেনবাগ থানার তিন পুলিশ সদস্য আহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৩টার দিকে সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের বীরকোট গ্রামে এ ঘটনাটি ঘটে। আহত পুলিশ সদস্যরা হচ্ছেন, সেনবাগ থানার এসআই মোঃ জসিম উদ্দিন, এএসআই লোকেন মহাজন ও কনষ্টেবল আবদুর রহমান। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিনটি পিস্তলের গুলি ৮ রাউন্ডর কাতুজের খোসা ,তিনটি রাম দা,একটি গ্যাস লাইটার ও একটি র্টচ লাইট উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৩টার দিকে সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের বীরকোট গ্রামের। সেনবাগ থানার ওসি মোঃ মিজানুর রহমান জানায়,সোমবার রাত ৯টা ৪৫ মিনিটের সময় ডাকাত সর্দার মোঃ আনোয়ার হোসেন প্রকাশ ইউসুফকে বেগমগঞ্জ উপজেলা জমিদার বাজার থেকে গ্রেপ্তার করে। এরপর তার স্বীকারোক্তি মোতাবেক ডাকাতির প্রস্ততি নেওয়া অপর ডাকাত দলকে গ্রেপ্তারের জন্য তাকে নিয়ে ঘটনাস্থল উপজেলা কেশারপাড় ইউপির বীরকোট গ্রামে পৌছলে ডাকাতদল পুলিশের উপিস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্যকরে গুলি ছোড়ে ডাকাত সর্দার ইউসুফকে ছিনিয়ে নেওয়ার চেষ্ঠা করে। এ সময় পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি ছোড়লে ক্রসফায়ারে পড়ে ইউসুফ গুরুত্বর আহত হয়। এ সময় তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মেৃত ঘোষণা করেন। ইউসুফের বাড়ি বেগমগঞ্জ উপজেলার ১৩ নং রসুলপুর ইউনিয়নের লাউতলী গ্রামে। সে ওই নুর বক্স বাড়ির মৃত অলি উল্লাহ প্রকাশ ওলামার ছেলে। সেনবাগ থানার ওসি মিজানুর রহমান আরো জানান, তার বিরুদ্ধে সেনবাগ থানা সহ বিভিন্ন থানায় ৭টি ডাকাতি, একটি অস্ত্র ও ৩টি সিধেল ছুরি, ছিনতাইাসহ বিভিন্ন অভিযোগে ১২টি মামলা রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তে জন্য নোয়াখালীর জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১