আপডেট : ৩০ January ২০২০
গোপালগঞ্জ সদর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের গুলিতে এসএসসি পরীক্ষার্থী রনি হাওলাদার নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার বনগ্রামে এ ঘটনা ঘটে। রনি একই গ্রামের আনোয়ার হাওলাদারের ছেলে। স্থানীয়ারা জানায়, পূর্ব শত্রুতার জেরে উপজেলার বনগ্রাম পূর্বপাড়ার শেখ বংশ ও মোল্লা বংশের মধ্যে সকালে সংঘর্ষ হয়। সংঘর্ষের মধ্যে শেখ বংশের সাবেক মেম্বার আজিজুর শেখ গুলি শুরু করলে বলাকইড় আজাহ পরিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী রনি হাওলাদার গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা য়ায়। এ সময় উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১