আপডেট : ৩০ January ২০২০
চাকরি যেন সোনার হরিণ। চাইলেই তা সিনেমার মতো হাতে ধরা দেয় না বা কোথাও কুড়িয়েও পাওয়া যায় না। চাকরির জন্য বাবা-মা এর ঘাম ঝরানো পরিশ্রমের পাহাড় ডিঙানো একগাদা সার্টিফিকেট অর্জন করতে হয়। এরপর ছুটতে হয় একটার পর একটা দরজায়। চারদিকে বেকারত্বের ছড়াছড়ি। আবেদন, নিবেদন আর ইন্টারভিউয়ে লম্বা লম্বা লাইন। পকেটের জোর এবং মামা খালু না থাকলে এ যুগে চাকরি পাওয়া যায় না। একটি ভালো চাকরির আশায় রাস্তায় রাস্তায় হাঁটতে হাঁটতেই একদিন সরকারি চাকরির বয়সও ফুরিয়ে যায়। এদিকে সেই বেকার ছেলেটির জীবন, এ যেন অভিশাপ। জীবন যেন তার দুর্বিষহ। বাবা-মার কাছে যেন একদিন জঞ্জাল হয়ে যায়। একে একে তার ঘনিষ্ঠ বন্ধুরাও তাকে ছেড়ে যায়। এমনকি যাকে নিয়ে স্বপ্ন থাকে এক বালিশে মাথা রাখার সেও কেটে পড়ে অন্য রাস্তায়। হতাশার সাগরে নিমজ্জিত হয়ে পরে বেকার যুবক। ভেঙে পরে তার লালিত পালিত হাজারো স্বপ্ন। এই বাস্তবতাগুলো নিয়েই সাজানো হয়েছে নতুন গান ‘একটা চাকরির প্রয়োজন’। এই গানের কথা ও সুরের পাশাপাশি গানটিতে কণ্ঠ দিয়েছেন যাযাবর পলাশ। মিউজিক করেছেন ওয়াহেদ সাহিন। সম্প্রতি উত্তরার বিভিন্ন শুটিং লোকেশনে হয়ে গেল গানটির মিউজিক ভিডিওয়ের শুটিং। এখন শুধু প্রকাশের অপেক্ষায় রয়েছে গানটি। ‘একটি চাকরির প্রয়োজন’ শিরোনামের নতুন এই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তরুণ মেধাবী নির্মাতা খান আমির। মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন এলমা চৌধুরী ও তারেক। নতুন এই গানের ব্যাপারে জানতে চাইলে যাযাবর পলাশ বললেন, বেকার জীবন নিয়ে একটি গান করার ইচ্ছে আমার বহুদিনের। সেই ইচ্ছেটা বাস্তবে রূপ নিতে যাচ্ছে। মহান সৃষ্টিকর্তার কৃপা পেলে এই গানটিই হয়তো আমার জীবনের সেরা গান হিসেবে স্থান পাবে। সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করছি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১