বাংলাদেশের খবর

আপডেট : ৩০ January ২০২০

নাটক ‘সেই তো এলে তুমি’


ইউটিউব চ্যানেলের জন্য নির্মিত হলো নাটক ‘সেই তো এলে তুমি’। নাটকটির শুটিং শেষ হয়েছে সম্প্রতি। মুহাম্মদ মোস্তাফা কামাল  রাজের পরিচালনায় এতে অভিনয় করেছেন  নিশো এবং তানজিন তিশা। গল্প লিখেছেন মারুফ রেহমান। প্রচারিত হবে ভ্যালেন্টাইনস  ডে উপলক্ষে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে। 

অনলাইনে নাটক দেখার ও দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে এই ভ্যালেন্টাইনে শুধু ইউটিউবের জন্য নাটকটি বানানো হয়েছে।

নাটকটিতে দেখা যাবে, প্রেমে পড়ার সময় দুজন দুজনকে যেভাবে সময় দেয়, বিয়ের পরে এক ছাদের নিচে থেকেও সেই আবেগ নিয়ে আর সময় দেওয়া হয় না। তুচ্ছ বিষয়ে অনেক বড় মান-অভিমানের জন্ম দেয়। গল্পে দেখা যায়,  নিশো আর তিষার বিবাহত জীবনে তিক্ততা দিন দিন বাড়ছে। এমন একটা সময়ে হঠাৎ তারা কোনো এক কারণে তাদের অতীত স্মৃতি মনে করতে পারে। ফিকে হয়ে আসা ভালোবাসা আবারো প্রাণ ফিরে পায়।

অভিনয় প্রসঙ্গে আফরান নিশো বলেন, নিরেট ভালোবাসার গল্প। খুব আবেগী মুহূর্ত ধারণ করা হয়েছে। আশা করছি সবার ভালো লাগবে।

একই কথা বলেন তানজিন তিশা। ‘ভালোবাসার নানান ধরন রয়েছে। এই গল্পের ধরনটাও তার মধ্যে থেকে একটা। সবার ভালো লাগবে আশা করছি।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১