বাংলাদেশের খবর

আপডেট : ৩০ January ২০২০

কুমিল্লায় ইয়াবা ক্রয়-বিক্রয়ে সময় ৩ ব্যবসায়ী গ্রেপ্তার


ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় অবস্থায় অভিযান চালিয়ে দুই ভাইসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে চার হাজার ৩৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার দিবাগত রাত কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে ইয়াবা ক্রয়-বিক্রয় অস্থায় ওই তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার কাদরা এলাকার মো সাহাব উদ্দিনের ছেলে মো. আলাউদ্দিন (৩৫), চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার গোবিন্দপুর এলাকার নুরুল ইসলামের ছেলে মো. শাহজাহান (৪০) এবং শাহজাহানের ছোট ভাই আবু সুফিয়ান (২৮)।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, কুমিল্লার সদর দক্ষিণ পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব বিশেষ অভিযান পরিচালনা করে। মোঃ শাহজাহান ও মোঃ আবু সুফিয়ান দুই ভাইসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময়ে তাদের নিকট থেকে চার হাজার ৩৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম হতে ইয়াবা এনে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছিল। তাদের বিরদ্ধে কুমিল্ল‍া জেলার সদর দক্ষিণ থানায় মামলা প্রকৃয়াধীন রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১