আপডেট : ৩০ January ২০২০
নেত্রকোণার পূর্বধলা উপজেলার বিভিন্ন বাজার ও আশপাশের এলাকার প্রায় এক হাজার গ্রাহকের ডিস সংযোগ লাইন তিন দিন যাবত বন্ধ রয়েছে। ডিস ক্যাবল অপারেটর মালিকগণ নতুন ডিস লাইন সংযোগে গাফিলতি, অনুন্নত গ্রাহক সেবা, বিভিন্ন জায়াগায় তার ছেড়া, অপরিচ্ছন্ন ও ঝাপসা ছবিসহ নানান অভিযোগ পাওয়া গেছে। অনেকেই রাগ ও ক্ষোভে ডিশ সংযোগ বিচ্ছিন্ন করেছেন। এদিকে গোটা এলাকার সংযোগ বিচ্ছিন্ন থাকায় গ্রাহকরা গুরুত্বপূর্ণ খবর, নাটক ও খেলা দেখা থেকে বঞ্চিত হচ্ছে। উপজেলার পূর্বধলা বাজারে ইউনিভার্সেল ক্যাবল নেটওর্য়াক ও মিডিয়া ক্যাবল নেটওয়ার্ক নামে দুটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে ডিস ব্যবসা পরিচালনা করছেন। শুরুর দিকে গ্রাহক সেবার মান ভাল থাকলেও বর্তমানে তা চরম ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার ইউনিভার্সেল ক্যাবল নেটওর্য়াকের মালিক আপেল মাহমুদ ডলার জানান, গ্রাহকের কাঙ্খিত সেবার মান উন্নত করতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি। আমি দ্রুত মেরামত করে ডিস লাইন চালু করবো। অপরদিকে মিডিয়া ক্যাবল নেটওয়ার্কের মালিক আশিকুর রহমান আশিকের সাথে বারবার যোগাযোগ করেও ফোনে পাওয়া যায়নি। তার ডিস লাইনম্যান নয়ন জানান, আজকালের মধ্যে ডিস লাইন চালু হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১