বাংলাদেশের খবর

আপডেট : ৩০ January ২০২০

ভোলায় বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত


ভোলার চরফ্যাশন উপজেলায় রাস্তার পাশের বিদ্যুতের খুটির সঙ্গে ধাক্কা খেয়ে মো. কাইয়ুম (২০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।আজ  বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে চরফ্যাশন-শশীভুষন সড়কের এওয়াজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত কাইয়ুম উপজেলার রসুলপুর ইউনিয়নের হানিফের ছেলে।

শশীভুষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সকালে কাইয়ুম মটোরসাইকেল চালিয়ে চরফ্যাশনের দিকে যাচ্ছিল। এ সময় এওয়াজপুর নামক এলাকায় আসলে হঠাৎ করেই নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১