আপডেট : ৩০ January ২০২০
চাঁদপুর সরকারি কলেজের আয়োজনে সরস্বতী পূজা উদ্যাপিত হয়েছে। আজ বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় এ সরস্বতী পূজা উদযাপিত হয়। পূজায় সনাতন ধর্মাবলম্বী ছাড়াও বিপুল সংখ্যক অন্য ধর্মাবলম্বীয় শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীর উপস্থিতিতি ছিল লক্ষণীয়। পূজা উদযাপন কমিটির আহবায়ক ড. নিখিল চন্দ্র সাহা পূজায় আগত সকল ভক্ত অনুরাগীদের ধন্যবাদ জানান। সকাল ৭টায় পূজা শুরু হয়। পূজা পরিচালনা করেন চাঁদপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের সাবেক শিক্ষক নিরঞ্জন চক্রবর্তী। সকাল ১০ টায় পুষ্পাঞ্জলি প্রদান এবং সকাল ১১ টায় সঙ্গীতের আয়োজন করা হয়। পূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. এ এস এম দেলওয়ার হোসেন পিএএ, উপাধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ আজিম উদ্দিন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আলী আজগর ফকির, শিক্ষক পরিষদ সম্পাদক এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ ওয়াহিদুজ্জামানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষকরা। দুপর ১২ টায় প্রসাদ বিতরণের মধ্য দিয়ে পূজা শেষ হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১