বাংলাদেশের খবর

আপডেট : ৩১ January ২০২০

কুমিল্লায় চাদাঁ না পেয়ে সৌদি প্রবাসীকে কুপিয়ে হত্যা


কুমিল্লায় চাদাঁ না পেয়ে মুক্তার হোসেন নামের এক সৌদি প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় হামলায় ওই প্রবাসীর অপর দুই ভাই মারাত্মক আহত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের আনন্দপুর গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত মুক্তার হোসেন সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের আনন্দপুর গ্রামের মৃত আবদুল ওহাবের ছেলে। আহতরা হচ্ছে নিহত প্রবাসীর ভাই ইমাম হোসেন ও মো. খোকন মিয়া।

স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার কালিরবাজারের আনন্দপুর গ্রামে নতুন বাড়ি তৈরি করছিলো সৌদি প্রবাসী ৩ ভাই। তাদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল স্থানীয় সন্ত্রাসী কালা ফিরোজ ও তিতাসসহ তাদের সহযোগীরা। কিন্ত চাঁদা না পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই সন্ত্রাসীরা কুপিয়ে ৩ সহোদরকে আহত করে। এতে ঘটনাস্থলেই প্রবাসী মুক্তার হোসেনের মৃত্যু হয়। আহত অপর দুই ভাইকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাতে কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ বিল্লাল হোসেন জানান, মুক্তার হোসেন নামের প্রবাসী খুন হয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। হত্যাকান্ডের বিস্তারিত কারণ এখনও জানা সম্ভব হয়নি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১