বাংলাদেশের খবর

আপডেট : ৩১ January ২০২০

সরকার অসহায় মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে : মশিউর রহমান


বর্তমান সরকার অসহায় ও নিম্নবিত্ত মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজ কোন প্রতিবন্ধী বা অসহায় মানুষ কষ্টে নয় বরং সুন্দরভাবে বেঁচে থাকতে পারছে। মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের অফিস বাজার এলাকার নবনির্মিত সোনার বাংলা গুচ্ছগ্রামের ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথাগুলো বলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান এনডিসি।

তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা এখানকার মত সারাদেশে গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ করে শান্তিতে বসবাসের সুযোগ করে দিচ্ছেন। ভবিষ্যতে কেউ আর গৃহহীন থাকবে না। এ সরকার দারিদ্রতা দূরীকরণে সর্বস্তরের মানুষের জন্য কাজ করে যাচ্ছে।

গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ঘটিকায় গুচ্ছ গ্রাম সংলগ্ন মাঠে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুনুর রশীদ এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ আজেদুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সঞ্জিত কুমার চন্দ। এছাড়া বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য অকিল চন্দ্র সূত্রধর, উপকারভোগী কাদির মিয়া প্রমুখ।

সোনর বাংলা গুচ্ছ গ্রাম ০.৩৬ একর জায়গা নিয়ে অবস্থিত। এখানে ১৫টি স্যানেটারি ল্যাট্রিনসহ ঘর রয়েছে। এছাড়া বিশুদ্ধ পানির জন্য নলকূপ স্থাপন করা হয়েছে। ভূমি মন্ত্রনালয়ের অধীনে সিভিআরপি প্রকল্পের আওতায় প্রায় ২৪লক্ষ টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১