আপডেট : ০২ February ২০২০
কুমিল্লার চৌদ্দগ্রামে খালেদ সাইফুল্লাহ মজুমদার(১৩) নামের এক কোরআনে হাফেজ নিখোঁজ হয়েছে। এ ঘটনায় তার মামা ব্যবসায়ী মোশারেফ হোসেন বাদি হয়ে রোববার থানায় একটি সাধারণ ডায়েরী(নং-৬৮) করেছেন। এদিকে ছেলেকে হারিয়ে পিতা-মাতাসহ আত্মীয় স্বজনের কান্না থামছে না। জানা গেছে, উপজেলার বাতিসা ইউনিয়নের পূর্ব চান্দকরা গ্রামের সৌদিআরব প্রবাসী আবুল খায়েরের ছেলে কোরআনে হাফেজ খালেদ সাইফুল্লাহ মজুমদার তার নানার বাড়ি পাশের পাটানন্দী গ্রামে শুক্রবার বেড়াতে যায়। সেখানে শনিবার বিকেলে হাফেজ খালেদ সাইফুল্লাহ মজুমদার আসরের নামাজ পড়ার জন্য স্থানীয় মসজিদের উদ্দেশ্যে বের হয়। এরপর রোববার সকাল পর্যন্ত সে আর বাড়ি বা নানার বাড়িতে ফিরেনি। আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। কোন সহৃদয়বান ব্যক্তি তাঁর সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানা বা ০১৮১৮৮৪২৭৯০ নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১