আপডেট : ০২ February ২০২০
‘সবাই মিলে হাত মেলাই নিরাপদ খাদ্য নিশ্চিত চাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২০ উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে জেলা প্রশাসন ও জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির আয়োজনে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে সদর উপজেলা মিলনায়তনে আলোচনা সভাস্থলে গিয়ে মিলিত হয়। জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে টরে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘মাছ, ফল ও শাক সবজি সবকিছুতেই ভেজাল। ভেজাল খাদ্যে মানুষের বিভিন্ন দূরাগ্য ব্যাধিসহ জীবনহানী ঘটায়। তাই বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে সুস্বাস্থ্যসহ কর্মক্ষম করে গড়ে তুলতে পুষ্টিকর ও নিরাপদ খাদ্য প্রাপ্তির বিকল্প নেই।’ এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু, সুলতানপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আ.স.ম আব্দুর রব, জেলা রেস্তোরা মালিক সমিতির সভাপতি নুরুল ইসলাম প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১