বাংলাদেশের খবর

আপডেট : ০২ February ২০২০

চৌদ্দগ্রামে ১১ লাখ টাকা মূল্যের ভারতীয় আতশবাজি উদ্ধার


ভারত থেকে বাংলাদেশের পাচারকালে কুমিল্লার চৌদ্দগ্রামে ১১ লাখ টাকা মূল্যের ভারতীয় ৩৬৬০ প্যাকেট আতশবাজি উদ্ধার করেছে শিবের বাজার বিজিবি।

আজ রোববার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন ব্যাটেলিয়ান ১০ বিজিবির অতিরিক্ত পরিচালক আবদুল্লাহ আল ফারুকী।

তিনি জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিবের বাজার বিজিবি ফাঁড়ির সদস্যরা শনিবার রাতে ভারতীয় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ৩৬৬০ প্যাকেট আতশ বাজি উদ্ধার করে। উদ্ধারকৃত আতশবাজির মূল্য আনুমানিক ১১ লাখ টাকা।

মাদকসহ ভারতীয় অবৈধ মালামাল উদ্ধারে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে বলেও দাবি করেন তিনি।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১