আপডেট : ০২ February ২০২০
ঢাকার দুই সিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে বিএনপির ডাকা হরতালের সমর্থনে মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। আজ রোববার বেলা ২টার দিকে মিছিল করেন তারা। মিছিলটি পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড় থেকে ভিক্টোরিয়া পার্ক মোড়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে জবি ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচিতে জবি ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল মোমেন মিয়া, যুগ্ম সম্পাদক সানোয়ার হোসেন মিঠু, সালাহউদ্দীন, ইব্রাহিম কবির মিঠু, সিয়াম। জবি ছাত্রদল নেতা আবিদ কামাল রুবেল, জাকির উদ্দিন আবির, মেহেদী হাসান হিমেল, কাওসার হামিদ খান, শামসুল আরেফিন, আহমেদ শাহরিয়ার, রফিকুল ইসলাম রফিক, নাসিম আহমেদ, ওয়াহিদুজ্জামান তুহিন, মাইন উদ্দিন চৌধুরী, সাইদুজ্জামান সাঈদী, আজিজুর রহমান প্রমুখ অংশ নেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১