বাংলাদেশের খবর

আপডেট : ০২ February ২০২০

কাঠালিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে ৩ মাস বয়সী শিশু নিহত

নিহত ৩ মাস বয়সী শিশু জান্নাতি আক্তার প্রতিনিধির পাঠানো ছবি


ঝালকাঠির কাঠালিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে ভাই ভাইয়ের পিটাপিটিতে লাঠির আঘাতে ৩ মাস বয়সী শিশু জান্নাতি আক্তার নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির পিতা-মাতাসহ আরও ৩ জন আহত হয়েছেন।

আজ রোববার সকাল ৮ টার দিকে উপজেলার কাঠালিয়ায় তারাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ৩ মাস বয়সী শিশু জান্নাতি আক্তার তারাবুনিয়া গ্রামের আবুল কালাম সিকদারের মেয়ে।

আহতরা হচ্ছেন, নিহত শিশুর পিতা আবুল কালাম সিকদার ও মা তানিয়া বেগম ও মামা নবী হোসেন আহত হয়ে আমুয়া স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন।

নিহত জান্নাতির পিতা আবুল কালাম সিকদারের অভিযোগ, একই বাড়ির পৈত্রিক জমির নিয়ে সকালে আফজাল হোসেনসহ তার দলবলের সাথে কালাম সিকদারের মধ্যে সংঘর্ষ শুরু হলে জান্নাতির মা তানিয়া স্বামীকে রক্ষার জন্য এগিয়ে এলে লাঠির আঘাতে কোলে থাকা শিশু জান্নাতি ছিটকে পড়ে যায়। এ সময় চাচা আফজাল তাকে তুলে মাটিতে আছার মারে। স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ব্যাপারে অভিযুক্ত আফজালের সাথে যোগযোগ করা সম্ভব হয় নাই।

কাঠালিয়ার থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১