বাংলাদেশের খবর

আপডেট : ০৩ February ২০২০

১২ দিনেই বিচ্ছেদ!


প্রথম নয়, দ্বিতীয় নয় একেবারে পঞ্চম স্বামীর গলায় গোপনে মালা পরালেন কানাডিয়ান-মার্কিন অভিনয়শিল্পী ও মডেল পামেলা অ্যান্ডারসন। তারিখটা ছিল গেল মাসের ২০ তারিখ। মানে ১২ দিন আগের কথা। তাই বলে ১২ দিনে সব শেষ।

হলিউড রিপোর্টার আর ফক্স নিউজের প্রতিবেদন অনুসারে, আর এক ছাদের নিচে থাকা সম্ভব হচ্ছে না ৫২ বছর বয়সী পামেলা আর ৭৪ বছর বয়সি মুভি মোড়ল জন পিটার্সের। পামেলা জনের দ্বিতীয় স্ত্রী। পামেলা নিজেই সংবাদমাধ্যমকে এই কথা জানিয়েছেন। হলিউড রিপোর্টার লিখেছে, সদ্য এই ‘কাপল’ ‘আনকাপল’ হতে চান। এই সংবাদমাধ্যমকে পামেলা জানান, ‘জীবন একটা ভ্রমণ আর ভালোবাসা সেখানকার একটা প্রক্রিয়া। বাস্তবতা মেনে নিয়ে আমরা দুজনে বিয়ের সার্টিফিকেট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি নিয়ম অনুসারে সেই প্রক্রিয়া সম্পন্ন হবে।’

পামেলা বলেন, ‘বাস্তবতা মেনে নিয়ে আমরা দুজনে বিয়ের সার্টিফিকেট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।’

এর আগে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রাথমিকভাবে পামেলা জানিয়েছিলেন, ‘জন আর আমার অনাড়ম্বরপূর্ণ বিয়ে নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে যে হইচই পড়ে গেল, তাতে আমি অবাক হয়েছি। এই আলোড়ন আমাকে স্পর্শ করেছে। তবে আমরা দুজনাই এখন একটু আলাদা থাকতে চাইছি। বোঝার জন্য যে, আমরা নিজেদের জীবন থেকে কী চাই আর একে অন্যের কাছে কী চাই।’

পামেলার কাছের এক সূত্র জানিয়েছে, ‘জনকে পামেলা অনেক বছর ধরে চেনেন। কিন্তু চেনা আর এক ছাদের নিচে থাকা যে ভিন্ন বিষয়, সেটি তিনি বুঝতে পেরেছেন। একটা মানুষের সঙ্গে বাস করলেই কেবল তাকে চেনা যায়। তা ছাড়া সম্ভব নয়। পামেলা তাই কানাডার ব্রিটিশ কলম্বিয়ার লেডিস্মিথে ফিরে যাচ্ছে। সেখানে পরিবারের সঙ্গে সময় কাটাবেন তিনি। তার এখন আসলেই একটু বিরতি দরকার।’ এর আগে পামেলা প্রেম করছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের সঙ্গে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১