বাংলাদেশের খবর

আপডেট : ০৩ February ২০২০

শ্রীপুরে ভ্যান চালকের আত্মহত্যা


গাজীপুরের শ্রীপুরে এক চালক গাছে ঝুলে আতœহত্যা করেছে। গতকাল (আজ) সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের ভুতুলিয়া নয়াপাড়ার একটি কাঁঠাল গাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহতের নাম হৃদয় হোসেন (২৫)। সে পাশ্ববর্তী ভালুকা উপজেলার বাটাজোর গ্রামের লাক মিয়ার ছেলে। সে পেশায় পিকআপ ভ্যান চালক।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের কোনো এক সময় ওই এলাকার নায়েব আলী মার্কেটের পাশে একটি কাঁঠাল গাছে লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা করে হৃদয়। পরে স্বজনরা তাঁর লাশ গাছে ঝুলতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।

শ্রীপুর মডেল থানার ওসি লিয়াকত আলী জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১