আপডেট : ০৫ February ২০২০
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কর সীতাকুণ্ডে অংশে ট্রাক ও পিকআপের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। বুধবার ভোর সাড়ে ৪টায় বাঁশবাড়িয়ার ঝাড়পুকুর পাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-ভোলার ফজলু বেপারী (৫৫), মোঃ হান্নান (৪২) ও চট্টগ্রামের চন্দনাইশের নুরুল আমিন (৫২)। স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে আসা মহাসড়কে কাঁচামরিচ বোঝাই একটি পিকআপ থেকে মরিচের বস্তা খালাস করছিল দুই শ্রমিক। এসময় পাথর বোঝাই অপর একটি বড় ট্রাক পিছন থেকে পিকআপটিকে ধাক্কা দিলে চালক ও দুই শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। এই দুর্ঘটনার কারণে ঢাকামুখী সড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মহাসড়কে পিকআপ ভ্যান ও ট্রাকের সংঘর্ষে পিকআপভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং চালকসহ ৩ জন নিহত হন। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১