আপডেট : ০৫ February ২০২০
রাজশাহীর গোদাগাড়ীতে মাইাক্রোবাসের চাপায় দুই স্কুল ছাত্র নিহত হয়েছে। এক সহপাঠী প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হয়। তারা সবাই রাতাহারি ব্র্যাক স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। রাজশাহীর গোদাগাড়ী-আমনুরা মহাসড়কে সাধুরমোড় নামক স্থানে বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- উপজেলার গোদাগাড়ী ইউনিয়নের রাতাহারী গ্রামের হামিদুলের ছেলে সোহাগ (১২) ও আলমগীরের ছেলে সুমন (১১)। আহত ছাত্র একই গ্রামের মোমিনের ছেলে জাহিদ (১০)। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে গোদাগাড়ী-আমনুরা মহাসড়কে সাধুরমোড় নামক স্থানে আমনুরা থেকে ছেড়ে আসা বেপরোয়া দ্রুতগামী একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই ২ জন ছাত্র নিহত হয় এবং এক জন ছাত্র আহত হয়। আহত ছাত্রকে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলে আসা ৩ জন ছাত্র বই-খাতা স্কুলে রেখে বাই সাইকেল নিয়ে সাধুরমোড় এলাকায় ঘুরতে আসলে এ দুর্ঘটনার কবলে পড়ে তারা। দুর্ঘটনার খবর পেয়ে গোদাগাড়ী ফায়ার সার্ভিস, থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। গোদাগাড়ী পুলিশ সার্কেল রাজ্জাক ও ইউপি চেয়ারম্যান রুহুল আমিন দুর্ঘটনা কবলিত স্থান পরিদর্শন করেছেন। =পুলিশ সার্কেল রাজ্জাক জানান, ঘাতক মাইক্রোবাসটি ২ জন শিশুকে চাপা দিয়ে পালিয়ে যায় এখনও গাড়িটিকে আটক করতে পারেনি পুলিশ। নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১