বাংলাদেশের খবর

আপডেট : ০৬ February ২০২০

নিখোঁজের ৫ দিন পর সন্ধান মিললো আশামনির মরদেহ


কদমতলী খালে ডুবে যাওয়ার ৫ দিন পর সন্ধান মিললো নিখোঁজ শিশু আশামনির।

নিখোঁজ হওয়ার ৫ দিন পর রাজধানীর কদমতলী খাল থেকে শিশু আশামনির মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার, দুপুর দেড়টার দিকে আশামনিকে কদমতলী খাল থেকে উদ্ধার করা হয়। ডুবে যাওয়ার স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে ময়লার স্তূপের নিচ থেকে আশামনির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা।

নিখোঁজ হওয়ার পাঁচদিন অতিবাহিত হলেও আশামনিকে উদ্ধার করতে না পারায় গতকাল ২৪ ঘন্টা উদ্ধার অভিযান চালানোর ঘোষণা দেয় ফায়ার সার্ভিস। তার আগে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীদের সঙ্গে যোগ দেন সেনাবাহিনীর সদস্যরা।

প্রসঙ্গত, গেল শনিবার (১লা ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে রায়েরবাগ-কদমতলী সড়কে ডিএনডি খালের ওপর কালভার্ট ব্রিজে অন্য শিশুদের সঙ্গে বল খেলছিলো শিশু আশামনি। এ সময়, খালের পানিতে জমে থাকা ময়লার ভারি স্তূপের ওপর হঠাৎ বলটি পড়ে যায়। আশামনি বলটি কুড়াতে ময়লার স্তূপের ওপর পা রাখামাত্র স্তূপটি পানিতে ডুবে যায়। মুহূর্তের মধ্যে পানির স্রোতে সে অন্যত্র চলে যায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১