বাংলাদেশের খবর

আপডেট : ০৭ February ২০২০

বাগেরহাটে নছিমন থেকে ছিটকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিহত শ্রমিক লিপু শেখ প্রতিনিধির পাঠানো ছবি


বাগেরহাটের ফকিরহাটে মাওয়া-মোংলা মহাসড়কে নছিমন থেকে ছিটকে পড়ে চলন্ত প্রাইভেট কারের চাপায় পিষ্ট গুরুতর আহত লিপু শেখ (৩৫) নামে এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার দুপুরে মাওয়া-মোংলা মহাসড়কে ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা মোড়ে একটি দ্রুতগতির নছিমন থেকে ছিটকে পড়ে আহত হন লিপু। এমসয় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল হাসপাতালে নেয়ার পথে শুক্রবার দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

নিহত শ্রমিক লিপু শেখ বাগেরহাট সদর উপজেলার মাঝিডাঙ্গা গ্রামের সেকেন্দার আলীর ছেলে।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল আনাম জানান, শুক্রবার দুপুরে মাওয়া-মোংলা মহাসড়কে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা মোড়ে একটি দ্রতগতির নছিমন থেকে ছিটকে পড়ে চলন্ত প্রাইভেট কারের চাপায় পিষ্ট গুরুত্বর আহত হয় নির্মান শ্রমিক লিপু শেখ। পুলিশ প্রাইভেট কারটি আটক করতে পারেনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১