বাংলাদেশের খবর

আপডেট : ০৮ February ২০২০

নায়িকা থেকে ব্যবসায়ী


অভিনয়ের পাশাপাশি ইতোমধ্যে অনেকে অভিনেতা-অভিনেত্রী ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন। সেই তালিকায় এবার নাম লেখাতে যাচ্ছেন এ সময়ের তিন চিত্রনায়িকা আঁচল আঁখি, বিপাশা কবির ও রোমানা নীড়। রাজধানীর আফতাবনগরে তিন নায়িকা যৌথভাবে ‘থ্রি ডিভাস’ নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান চালু করতে যাচ্ছেন।

এ প্রসঙ্গে চিত্রনায়িকা আঁচল বলেন, ‘আমাদের স্বপ্ন এবার বাস্তবায়ন হতে যাচ্ছে। এরই মধ্যে রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের গেটসংলগ্ন একটি শোরুম ভাড়া করেছি আমরা। সবকিছু ঠিক থাকলে আগামী ১০ ফেব্রুয়ারি নতুন এ শোরুমটির উদ্বোধন করব।’

বিপাশা কবির বলেন, ‘এখানে আমরা জুয়েলারি থেকে শুরু করে মেয়েদের ড্রেস, রূপচর্চার বিভিন্ন প্রসাধনী আমদানি করব। শুটিংয়ের কারণে আমাদের প্রতিনিয়ত মেকআপ নিতে হয়। ফলে কোন প্রসাধনী ভালো সেটা জানার অভিজ্ঞতা হয়েছে। আশা করছি, ক্রেতারা আমাদের কাছে এলে সঠিক পণ্য পাবেন।’

রোমানা নীড় বলেন, ‘অনেক দিন ধরে ভাবছিলাম একসঙ্গে কিছু একটা করব। এবার সেই ভাবনা পূর্ণতা পেতে যাচ্ছে। আঁচল ও বিপাশা বান্ধবী হলেও আমরা ঠিক আপন বোনের মতো। সবাই সবাইকে ভালোভাবে বুঝি। প্রথমে ছোট্ট পরিসরে শুরু করছি। ব্যবসাটা ধীরে ধীরে লিমিটেড কোম্পানির রূপ দিতে চাই।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১