বাংলাদেশের খবর

আপডেট : ০৮ February ২০২০

বিএনপির কাছে সব কিছুই কালো আইন বলে মনে হয়: আইনমন্ত্রী


আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আমরা যে আইনই করি না কেন তা বিএনপির কাছে কালো আইন বলে মনে হয়। 

আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।  

আইনমন্ত্রী বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন স্বায়ত্তশাসিত সংস্থার উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদানে জাতীয় সংসদে যে আইন পাস হয়েছে, সেটিকে ‘কালো আইন’ মনে করেন।

আইনমন্ত্রী বিএনপির উদ্দেশে বলেন, তারা (বিএনপি) আইন বুঝুক আর না বুঝুক, আমরা যা করি, সেটাই তাদের কাছে কালো আইন মনে হয়। আমি বলব আইনটি আগে তারা পড়তে এবং বুঝতে পরে তাদের মতামত ব্যক্ত করতে। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, যুগ্ন-আহ্বায়ক সেলিম ভূঁইয়া জেলা পরিষদের সদস্য আতাউর রহমান নাজিম, উপজেলা যুবলীগের যুগ্ন-আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১