বাংলাদেশের খবর

আপডেট : ০৮ February ২০২০

ইবির লাইব্রেরীর বইয়ের তথ্য পাওয়া যাবে অনলাইনে


ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ডিজিটাল লাইব্রেরি অ্যাকসেস সেন্টার’ চালু করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীরা কেন্দ্রীয় লাইব্রেরীর সকল বইয়ের তথ্য অনলাইনের মাধ্যমে পাবে।

আজ শনিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের খাদেমুল হারামাইন বাদশাহ ফাহদ বিন আব্দুল আজিজ কেন্দ্রীয় গন্থাগারে ‘ডিজিটাল লাইব্রেরি অ্যাকসেস সেন্টার’র উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী।

এসময় প্রো-ভিসি অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, লাইব্রেরি অটোমেশন কমিটির আহবায়ক অধ্যাপক ড. মাহবুবর রহমান, কেন্দ্রীয় গ্রন্থাগারিক আতাউর রহমান এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক আক্কাস পাঠান উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় গ্রন্থাগার সূত্রে জানা যায়, ডিজিটাল লাইব্রেরি অ্যাকসেস সেন্টারের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীরা নিজ নিজ একাউন্টে ঢুকে শিরোনাম বইয়ের তালিকা, সংক্ষিপ্ত বর্ণনা সহ তার লোকেশন খুঁজে পাবে।
এছাড়া এর মাধ্যমে গ্রন্থাগারে থাকা প্রতিটি বইয়ের নির্দিষ্ট বার কোড দিয়ে অনুসন্ধান করলেও বইয়ের নাম, লেখক, প্রকাশনী, বইয়ের বিষয় এবং বইটি সম্পর্কে তথ্য পাওয়া যাবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক আতাউর রহমান বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে ডিজিটাল লাইব্রেরি অ্যাকসেস সেন্টার চালু করা হয়েছে। এটি দেশের বিশ^বিদ্যালয় পর্যায়ে দ্বিতীয়। প্রাথমিকভাবে প্রায় ৫০ হাজার বইয়ের তথ্য অনলাইনের আওতায় আনা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১