বাংলাদেশের খবর

আপডেট : ০৯ February ২০২০

বেলকুচিতে একাধিক মামলার আসামী ইয়াবাসহ আটক

আটককৃত একাধিক মামলার আসামী আবুল কালাম প্রতিনিধির পাঠানো ছবি


সিরাজগঞ্জের বেলকুচিতে আবুল কালাম (৩২) নামে একাধিক মামলার আসামীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছেথাকা ১০০ পিছ ইয়াবা উদ্ধার করে পুলিশ 

গতকাল শনিবার (০৮) বিকালে বেলকুচি পৌর এলাকার দেলুয়া থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

আটককৃত আবুল কালাম (মান্না) বারপাকিয়া গ্রামের আবুল বারেক খাঁন (মুক্তিযোদ্ধার) ছেলে।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে এস,আই, মেহেদী হাসান ও এএসআই, রেজাউল করিম, জহুরুল, রাজ্জাক সঙ্গীয় ফোর্সসহ দেলুয়া গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান চালায়। অভিযানে (১০০) পিছ ইয়াবাসহ আবুল কালাম (মান্না) নামের ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার নামে পূর্বেরও একাধিক মামলা রয়েছে। তার নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১