বাংলাদেশের খবর

আপডেট : ১০ February ২০২০

সুখবর দিলেন তাসনুভা এলভিন


জনপ্রিয় টিভি অভিনেত্রী তাসনুভা এলভিন। ২০১০ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পান এলভিন। এরপর একের পর নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করে নিজেকে পরিচিত করে তোলেন দর্শকের কাছে।

এ তো গেল পুরানো খবর, নতুন খবর হলো জনপ্রিয় এ অভিনেত্রী মা হতে যাচ্ছেন। এলভিন জানান, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তিনি। মাতৃকালীন সময় শেষ হলে আবার অভিনয়ে ফেরার কথাও জানিয়েছেন তিনি।

তাসনুভা এলভিন বলেন, ‘আমি মা হচ্ছি। প্রতিটি নারীর জন্য এই সময়টা অন্যরকম এক আনন্দের। গত ছয় মাসের বেশি সময় কোনো শুটিং করছি না। প্রতিবার ভ্যালেন্টাইনসে শুটিং ব্যস্ততা থাকলেও এবার কাজ করতে পারিনি।’

ভালোবাসার সম্পর্ক থেকে পারিবারিকভাবে ২০১৭ সালের ২৬ মার্চ ফাহাদ রিয়াজীকে বিয়ে করেন তাসনুভা এলভিন। সুখী দাম্পত্য জীবনের আড়াই বছরের মাথায় তিনি জানালেন মা হওয়ার খবর।

নতুন অতিথির আগমনের অপেক্ষায় এভাবে দিন কেটে যাচ্ছে ডেসটিনেশন ওয়েডিং, জামাই শ্বশুর, একটি ফুলের গল্প, সাদা কাগজে সাজানো অনুভূতির মতো দর্শকপ্রিয় নাটকের এ অভিনেত্রীর।

সবকিছু ঠিক থাকলে আগামী জুলাইয়ের মাঝামাঝি সবাইকে খুশির খবর জানাতে পারবেন বলে জানালেন এলভিন। বললেন, তারপর নিজেকে প্রস্তুত করে আবার অভিনয়ে নিয়মিত হব। তার আগে তাসনুভা এলভিন সকলের কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, অভিনেত্রী তাসনুভা এলভিনের সর্বশেষ প্রচারিত নাটক ছিল ওয়াসিম সিতারের নির্দেশনায় এফএস নাঈমের বিপরীতে ‘একটি ফুলের গল্প’ এবং সর্বশেষ ওয়েব সিরিজ ছিল একই নির্মাতার ‘মিস্টার অ্যান্ড মিসেস পাটোয়ারী’।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১