আপডেট : ১৩ February ২০২০
হিলিতে মাদক সেবনের অপরাধে ১৬ জনকে ৩ মাস করে সাজা ও ১শ টাকা করে জরিমানা করলেন ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে হিলি চুড়িপট্রি এলাকায় অভিযান চালিয়ে হেরোইন ও গাঁজা সেবনের সময় ১৬ জন মাদক সেবীকে আটক করা হয়। হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ আব্দুর রাজ্জাক আকন্দ ঘটনারা সত্যতা নিশ্চিত করেন। সাজাপ্রাপ্তরা হলেন, আশরাফুল ইসলাম(৩১), গোলাম রব্বানী (৪৭), আমিরুল ইসলাম(৭০), সোহাগ (২১),আব্দুর রহিম (৫৫), ইদ্রিস আলী মানিক (৭৪), মহিদুল ইসলাম (৩৫), মুকুল হোসেন (৩৩), দিরাজ হোসেন (২৮), মনসুর আলী(৪৬), রানা মন্ডল (৪২), আল আমিন (২৮), সাঈদ আলম (৪১), মুন্না (৩৫). রকি (৩৩)। পরে ঘটনাস্থলে হাকিমপুর উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিষ্টেট আব্দুর রাফিউল আলম ভ্রাম্যমান আদালতে প্রত্যেককে ৩ মাস বিনাশ্রম কারাদন্ড ও ১শ টাকা করে জরিমানা করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১